চেম্বারে এসে ‘জয় শ্রী রাম’ বললেই মিলবে ৫০০ টাকা ডিসকাউন্ট!

Apr 16, 2026 - 14:39
Apr 16, 2026 - 14:57
 0  102
চেম্বারে এসে ‘জয় শ্রী রাম’ বললেই মিলবে ৫০০ টাকা ডিসকাউন্ট!

সোমবার তিনজন হৃদরোগী 'জয় শ্রী রাম' বলার জন্য ৫০০ টাকা করে ছাড় পেয়েছেন! শহরের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ তথা মনিপল হাসপাতালের ঢাকুরিয়া শাখার চিকিৎসক প্রকাশ কুমার হাজরা গত রবিবার বিকেলে একটি কিউআর কোডসহ একটি পোস্ট শেয়ার করেন। সেখানে জানানো হয়েছিল, যেসব রোগী 'জয় শ্রী রাম' বলবেন, তাঁদের ফি-তে ছাড় দেওয়া হবে। তবে, ব্যক্তিগত চেম্বারে। এ নিয়ে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-র দ্বারা অনুপ্রাণিত। জয় শ্রী রাম কেবল একটি ধর্মীয় স্লোগান নয়, এটি একটি রাজনৈতিক স্লোগান।

আমি যে পোস্টটি করেছি এবং প্রকাশ করেছি তা সম্পূর্ণ সঠিক। আমি কেবল মানুষকে সাহায্য করছি” ডা. হাজরা গত তিন দশক ধরে চিকিৎসা পেশায় যুক্ত।

এছাড়াও ডা. হাজরা বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একাধিক বিতর্কিত পোষ্ট লেখেন; "আমরা ক্ষমতায় এলেই ২০% জশ্রীর discount সব ডাক্তার দের ফিজ থেকে দেবার আপিল govt কে করব" । "রুগী যদি মারা যায় আর পরিবার বিল মেটাতে না পারে ২০% JSR discount চালু হোক" । "ক্ষমতায় এলে ১০% JSR জশ্রীরা discount প্রাইভেট হসপিটালে চালু করব সবার জন্যে" 

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন অংশে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন, আবার অন্য একটি অংশ মনে করছেন, চিকিৎসা পরিষেবায় নিরপেক্ষতা ও সমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞদের একাংশের মতে, চিকিৎসা পরিষেবা প্রদানকালে সকল রোগীর প্রতি সমান আচরণ নিশ্চিত করা পেশাগত নীতির অন্যতম ভিত্তি। তাই এ ধরনের বিষয় সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0