অসহায় হিন্দু মেয়ের পাশে দাঁড়ালেন মুসলিম যুবক | রাজনীতি হারে, মানবতা জিতে যায়
রাজনৈতিক মঞ্চে যখন হিন্দু-মুসলিম বিভাজনের আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় এক সাধারণ যুবক দেখিয়ে দিলেন— ইসলাম মানবতা বিরোধী নয়। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার এক হৃদয়স্পর্শী ঘটনা সামনে এসেছে। মুখে দাড়ি রাখা এক মুসলিম যুবক, আতিকুল আলম, নিজের রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করলেন এক কিশোরী হিন্দু মেয়ের জীবন। ওই কিশোরীর নাম রঙ্গিলা মন্ডল। মাত্র ১৫-১৬ বছরের রঙ্গিলা দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছে, এবং তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক। সবচেয়ে মর্মান্তিক বিষয়—রঙ্গিলার পাশে দাঁড়ানোর মতো কোনো অভিভাবক নেই। এই কঠিন পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দেন আতিকুল আলম। কোনো ধর্ম, কোনো ভেদাভেদ না দেখে তিনি রক্তদান করে প্রমাণ করে দিলেন—মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলাম ধর্ম বাঁধা দেয় না বরং উৎসাহিত করে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, ভারতের আসল ঐতিহ্য শুধু বৈচিত্র্যে নয়, বরং সহমর্মিতা ও মানবিকতায়। যেখানে রাজনীতি মানুষকে ভাগ করে, সেখানে সাধারণ মানুষই বারবার প্রমাণ করে দেয়—ভালোবাসা ও সহানুভূতির শক্তি সব বিভেদের ঊর্ধ্বে। আজ আতিকুল আলমের মতো মানুষেরাই আশার আলো দেখাচ্ছেন। আর রঙ্গিলা মন্ডলের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদাহরণ সমাজকে নতুন করে ভাবতে শেখাচ্ছে ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0