হেলিপ্যাডের পারমিশন না মিলায় হরিরামপুরে মিঠুন চক্রবর্তীর সভা বাতিল!

Apr 17, 2026 - 08:47
Apr 17, 2026 - 09:53
 0  2
হেলিপ্যাডের পারমিশন না মিলায় হরিরামপুরে মিঠুন চক্রবর্তীর সভা বাতিল!
হেলিপ্যাডের পারমিশন না মিলায় হরিরামপুরে মিঠুন চক্রবর্তীর সভা বাতিল!

নিজস্ব সংবাদদাতা

 হেলিপ্যাডের অনুমতি না মেলায় ৪২ নম্বর হরিরামপুর বিধানসভায় মিঠুন চক্রবর্তীর সভা কার্যত বাতিল

হেলিপ্যাড ব্যবহারের অনুমতি না পাওয়ায় ৪২ নম্বর বিধানসভা এলাকায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা কার্যত বাতিল হয়ে গেল। ওই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট অভিনেতা ও বিজেপি নেতা Mithun Chakraborty-এর।

জানা গিয়েছে, ৪২ নম্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী Debabrata Majumdar-এর সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছিল। সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছিল।ও বিভিন্ন গ্রাম থেকে লোক আসতে শুরু করেছিল ইতিমধ্যে

তবে নির্ধারিত সময়ে হেলিপ্যাডের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত সভা আয়োজন সম্ভব হয়নি। ফলে গোটা কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0